Monday, 13 May 2013



চারিধারে আমার

 

ঘন অন্ধকার।

 

দূরের রাস্তায়

 

পথ চলায়, কথা বলায়, হেসে ওঠায়

 

শুধু আলো জ্বলে।

 

সেই আলো

 

মোমের আলোর মতো

 

একটু বাতাসেই

 

এলোমেলো ওড়ে।

 

মাঝে মাঝে প্রকাণ্ড ছায়া ফেলে যায়-

 

অজানা পাখার সার ওঠে পড়ে।

 

এধার ওধার

 

নিস্তব্ধতা দোলে

 

রাত্রির আকাশের কোলে।



১৩.০৫.৭১

No comments:

Post a Comment