দীর্ণ প্রতিজ্ঞার গুঁড়ো গুলো আজও যত্নের।
রাত্রির ফসল প্রভাত তার
নিরাজনী প্রসন্নতা দিয়ে
ঢেকে রাখে
বিপ্রলব্ধা প্রতিজ্ঞা আমার।
দিন শেষ।
অভিজ্ঞান রত্নের
অপূর্ণ রেশ
পূরবীর চাতুরীতে
অমৃতের প্রশ্নও তুলবেনা আর।
১৩.০৫.৭১
No comments:
Post a Comment