Monday, 27 May 2013

নমি তাঁরে



আমার জীবন তোমার দেওয়া,

 

 

আমার মনন সেও তোমারি।

 

 

তোমার পায়ে প্রার্থনা মোর

 

 

তোমারই যে, সেও তোমারি।

 

 

জীবন-মরণ দোদুল দোলায়

 

 

ছায়া আলোর বুনন করা

 

 

আশা তোমার- পরশ তারি।

 

 

শ্রবণ যদি স্তব্ধ আমার, আভাস যে পাই দুয়ার খোলার

 

 

ফিরিয়ে আমায় আনে আবার

 

 

কার সে মধুর অমর বাণী,

 

 

খোঁজে বাসা আমার আশায়

 

 

ভাগ্য মানি, কুড়িয়ে যে নিই

 

 

তোমার মালার পরশ খানি।



..৭৭

No comments:

Post a Comment