প্রচণ্ড সূর্যের তাপে
প্রকৃতির পঞ্চতপা –
অন্তরের বহ্নি বুঝি তার ’পারে যাবে,
আহুতিতে লীন এ মন শরীর
চেয়ে আছে আকাশের পানে।
নিশিদিন ‘অজপা’ সাধনে
সময়ের খণ্ডগুলি আসে আর চলে যায়-
মিশে যায় সেই এক অনন্তের ক্ষণে।
বেয়ে ওঠে ঊর্ধ্ব পানে এ শরীর পরে
তীক্ষ্ন এক ব্যাকুলতা – অদেখা, অচিন, তবু সে শরীরী,
- নিরন্তর সঁপে দেওয়া তোমার চরণে।
শ্যামল মেঘের দানের মতন
তোমার আশিস সুধা
ঝরিবে গো কবে
অশ্রুহীন এ সত্তার পরে, - সযতন,
অন্তহীন বৃষ্টি-রূপ ধরে।
অনির্বাণ তাপ দাহে ক্ষীণ এই দেহ
অনিমেষ চেয়ে আছে শান্ত এক নির্বাণের তরে।
২৪-০৪-৭৮
No comments:
Post a Comment