Saturday, 16 November 2013

প্রার্থনা

হৃদয়ের সব স্বপ্নগুলি

 

যত সাধ ছিল, মনের বাসনা-

 

অর্ঘের মত তোমার আসন-তলে সঁপে দিয়ে

 

যদি ভিখারিনী হতে চাই,

 

ভালবেসে যত সাজ ছিল

 

যদি ফেলে দিই,

 

যত অলঙ্কার, বস্ত্র, আবরণ

 

শুষ্ক চর্মের মত খসে যায়

 

তবু কি তোমার

 

চরণের তলে মিলবে না ঠাঁই?

 

 

 

গহন গভীর অন্তর কোণে একটি এষণা

 

জ্বলিতেছে আমরণ

 

পৃথিবীর যত সাজ, আয়োজন ভুলি

 

তারি তাপ টুকু শুধু সঞ্চয় নিয়ে

 

একান্তে চলে যাই।

 

যাই পাই, দিই পায়

 

মিলনের সেতু তোমার আমার

 

এই ভাবে গড়ে তুলি

 

হয়ত বা তোমারেই পাই।

 

 

২৬-০১-১৯৭৮

 

No comments:

Post a Comment