Tuesday, 8 October 2013

ইচ্ছে


সুস্থির নোঙর করা
 
জীবনের ঘাটে
 
শ্যাওলা ধরেছে।
 
নির্বর্ত্ম সকল নিশানা।
 
 
 

শুধুমাত্র
 
দূর স্বপ্ন আর
 
আবেগের গতি নিয়ে
 
চলে যেতে ইচ্ছে হয়
 
অন্তত বন্ধ নয়
 
যেখানেতে ঘরের সীমানা।
 

১৯৭০

No comments:

Post a Comment