গুচ্ছ গুচ্ছ প্রীতি ভালবাসা
সাথে মিঠে হাসি
পাওয়া যেতে পারে সদ্য যৌবনের সাথে।
যত বুড়ো হবে, ততো কালো হবে মুখ,
ভার হবে সঙ্গ তোমার,
সব ঠিক ছিল যারা – ভুল হবে তাতে তাতে।
নিয়মের ব্যাতিক্রমি ব্যাক্তিরাও আছে
তারা সদা হাসি
সদা তৃপ্ত, সুস্থতার
কাছাকাছি থাকে।
ঈশ্বরের বর-পুত্র তুমি,
প্রণাম তোমাকে।
১০-০৯-২০১৩
No comments:
Post a Comment